ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহজালালে ৫০ লাখ টাকার সোনা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫২, ৭ নভেম্বর ২০১৯
শাহজালালে ৫০ লাখ টাকার সোনা উদ্ধার
উদ্ধার করা সোনার বার

হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে দুই যাত্রীর থেকে ৫০ লাখ টাকা মূল্যের এক কেজি সোনা বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

বৃহস্পতিবার কাস্টম হাউসের সহকারী কমিশনার (এসি) সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে নজরদারীর সময় ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের যাত্রী মো. জয়নুল আবেদীনকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার লাগেজ তল্লাশি করে ৭০০ গ্রাম সোনা পাওয়া যায়।

এ ছাড়া অপর একটি ফ্লাইটের আরেক যাত্রীর কাছ থেকে ৩০০ গ্রাম সোনা পাওয়া যায়। তবে ওই যাত্রীর নাম জানায়নি কাস্টম হাউস কর্তৃপক্ষ। এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান এসি সাজ্জাদ হোসেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!