[ রাজধানী ]
শাহজালালে আড়াই কেজি সোনা উদ্ধার
উদ্ধারকৃত সোনার বার ও মোবাইল
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৫৬০ গ্রামের ২২টি সোনার বার ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই নারাীসহ তিন যাত্রীকে আটক করা হয়েছে। তারা হলেন- আফলাতুন আক্তার মুক্তি, কনিকা হোসেন ঝুনুু ও সাইফুল ইসলাম।
শুক্রবার দুপুর ১২টার দিকে কাস্টম হাউসের প্রিভেনটিভ টিমের কর্মকর্তারা তাদের আটক করেন। ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার ( প্রিভেনটিভ) মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বাংলাদেশ বিমানের বিজি ২২২ নম্বর ফ্লাইট দুপুরে মাসকাট থেকে সিলেট হয়ে ঢাকায় আসে। গোপন সংবাদে আগেই জানা যায়, ফ্লাইটটিতে চোরাচালানের সোনা আসবে। এ তথ্যে কাস্টমস কর্মকর্তারা অভ্যন্তরীণ টার্মিনালে আগমনী হলের গুরুত্বপূর্ণ জায়গুলোতে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন তিন যাত্রীকে তল্লাশি করে এসব সোনার বার ও মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব সোনা ও মোবাইলের মূল্য ১ কোটি ৩৩ লাখ টাকা।
.png)
এ ঘটনায় আটক ৩ যাত্রীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান মো. সাজ্জাদ হোসেন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!