ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কামরাঙ্গীরচরে বিদ্যুস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫২, ২৩ জুন ২০২০
কামরাঙ্গীরচরে বিদ্যুস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু 
ফাইল ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে গ্রিলের দোকানে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাকবির হোসেন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছ।

তার সহকর্মী সাগর জানান, দুপুরে গ্রিলের কাজ করার সময় মেশিন থেকেই তাকবির হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো জানান, তাকবিরের বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার বাটিঘাগরা গ্রামে। তার বাবার নাম সুলতান হোসেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!