ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পর্বতারোহী-সাইক্লিস্ট রেশমা প্রাইভেটকার চাপায় নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১১, ৭ আগস্ট ২০২০
পর্বতারোহী-সাইক্লিস্ট রেশমা প্রাইভেটকার চাপায় নিহত
ছবি- সংগৃহীত

রাজধানীর লেকরোডে প্রাইভেটকার চাপায় পর্বতারোহী রেশমা নাহার রত্না নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে চন্দ্রিমা উদ্যানের পাশের সড়কে প্রাইভেটকারটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শেরেবাংলা নগর থানার এসআই মো. ইব্রাহিম এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। তার পরিবারও এখানে এসেছে। শুনেছি একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়েছে। এরপর পথচারীরা তাকে উদ্ধার করে এই হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

সাইক্লিস্ট সাবিনা ইয়াসমীন মাধবী জানান, রেশমা নাহার রত্না পর্বতারোহী, দৌড়বিদ এবং সাইক্লিস্ট ছিলেন। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতেন।

রেশমার সাইকেলটি পেছন থেকে দুমড়ে-মুচড়ে গেছে। সেটি ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে।

লেখক, সাংবাদিক আলমগীর শাহরিয়ার বলেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠচক্রের সদস্য ছিলেন রত্না। সে পর্বতারোহী, সাইক্লিস্ট ও উদ্যমী এক তরুণী ছিল। বিশ্বসাহিত্য কেন্দ্রের লাইব্রেরিতে, আলোর ইশকুলের কর্মসূচি, পাঠচক্রসহ নানা উদ্যোগে তাকে খুব উৎসাহ নিয়ে অংশগ্রহণ করতে দেখতাম। তাঁর এই অকাল মৃত্যু বড় শোকের।

গেল বছর ছয় হাজার মিটারের দুটি পর্বতে সফল অভিযান করে বাঙালি নারী হিসেবে বিরল অর্জনের মধ্য দিয়ে বেশ আলোচনায় এসেছিলেন রেশমা নাহার।

তিনি ২০১৬ সালে একটি ক্লাবে যুক্ত হয়ে ক্রেওক্রাডং এর চূড়ায় যাওয়ার মধ্য দিয়ে পর্বত আরোহণ শুরু করেন। ওই বছরই ক্লাবের সহযোগিতায় পর্বতারোহণের মৌলিক প্রশিক্ষণের জন্য ভারতের নেহেরু ইন্সটিটিউট অব মাউন্টেইনিয়ারিং, উত্তরকাশি, উত্তরাখণ্ডে যান এবং পরবর্তীতে নিজ উদ্যোগে পুনরায় মৌলিক প্রশিক্ষণ, উচ্চতর প্রশিক্ষণ নেন। অভিযান করেছেন মাউন্ট কেনিয়া লেনানা পিকে। এটিই তার প্রথম ৬০০০ মিটার পর্বতে অভিযান। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!