ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বিমানের টয়লেটে মিলল পৌনে ৫ কোটি টাকার সোনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৪২, ৭ নভেম্বর ২০২০
বিমানের টয়লেটে মিলল পৌনে ৫ কোটি টাকার সোনা
ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় ৮ কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। উদ্ধারকৃত সোনার বাজারমূল্য প্রায় চার কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ মুবিনুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টমস গোয়েন্দারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক শুক্রবার সকাল পৌনে ৯টায় দুবাই থেকে আগত ফ্লাইট নং-বিজি২৪৮ ফ্লাইটে ৪ ঘণ্টা তল্লাশি করে ওই ফ্লাইটের টয়লেটে ব্যবহৃত টিস্যু পেপার রাখার বাক্সের নিচের চেম্বারের মধ্যে অভিনব উপায়ে লুকানো ৬৮টি সোনার বার পাওয়া যায়। যার মোট ওজন ৭ কেজি ৮৮৮ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।

Advertisement

উদ্ধার হওয়া সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও তিনি জানান।

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!