[ রাজধানী ]
ইসিবি চত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর মাটিকাটা এলাকার ইসিবি চত্বরে একটি ট্রাক খাদে পড়ে ড্রাইভার ও হেলপারসহ তিনজন আহত হয়েছেন।
শুক্রবার ভোর ৬টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আহত ট্রাক চালকের নাম মো. সুমন (৩২)। তার বাড়ি চাদপুর জেলার হাজীগঞ্জ থানার শ্রীপুরে। আর হেলপার কাদিরের (২১) বাড়ি একই উপজেলার রাজার গাঁও গ্রামে। অপর এক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
.png)
মো. সফিকুল ইসলাম জানান, চাঁদপুর থেকে একটি ট্রাক বাড়ির মালামাল নিয়ে মিরপুরের কালশি যাওয়ার পথে মাটিকাটা ইসিবি চত্বরের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ড্রাইভার ও হেলপারসহ ৩ জন আটকা পড়ে।
পরে খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যাধনিক সরঞ্জাম ব্যবহার করে তাদের উদ্ধার করে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!