ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪২, ৬ জানুয়ারি ২০২১
রাজধানীতে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধার 
বিদেশি সিগারেটসহ আটক ইব্রাহিম

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. ইব্রাহিম মোল্লা নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

ইব্রাহিম মোল্লা ফরিদপুর জেলার শালথা থানার কাগদী নতুনপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি রাজধানীর হাজারীবাগ থানার রায়েরবাজার হাইস্কুল রোডের সুলতানগঞ্জে গলির ২৬৪/১ নম্বর বাড়িতে বসবাস করতেন।

সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জিসানুল হক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

সিআইডি জানায়, মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা মেট্রো উত্তরের একটি দল। এ সময় মো. ইব্রাহিম মোল্লাকে আটক করা হয়। উদ্ধারকৃত সিগারেটের দাম তিন লাখ ১২ হাজার ৬০০ টাকা।

এ ঘটনায় আটক ইব্রাহিমের বিরুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!