ঢাকায় আজও কম থাকবে গ্যাসের চাপ
এলএনজির কারণে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ঢাকা শহরসহ সব এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কোম্পানি।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, তিতাস অধিভুক্ত এলাকায় সামগ্রিক নেটওয়ার্কে গ্যাসের সরবরাহ কম। এজন্য ঢাকা শহরসহ সব এলাকায় প্রয়োজনীয় পরিমাণে ও চাপে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ঢাকা শহরসহ সব এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।
এর আগে, হঠাৎ করেই এলএনজি সরবরাহ কমে যাওয়ায় বুধবার সকাল থেকে ঢাকা মহানগরীর প্রায় সব এলাকায় কম-বেশি গ্যাস সংকট দেখা গেছে। কোথাও কোথাও একেবারেই গ্যাস ছিলো না, আবার কোথাও চুলা জ্বললেও চাপ এত কম ছিলো যে, রান্নার উপায় ছিলো না।
.png)
এর আগে গত সোমবার রাতে আমিনবাজারে রাস্তা মেরামত করতে গিয়ে তিতাসের সিটি গেটে গ্যাসের পাইপলাইন ছিদ্র করে ফেলে সড়ক ও জনপথ বিভাগ।
এতে ধানমন্ডি, মোহাম্মদপুর এবং মিরপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। রাতে মেরামতের কাজ শুরু করলে মঙ্গলবার গত রাত থেকে অল্প অল্প করে গ্যাস আসতে শুরু করে।