ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রামপুরায় নিরাপদ সড়কের দাবি নিয়ে ফের শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১২:৫৩, ৩ ডিসেম্বর ২০২১
রামপুরায় নিরাপদ সড়কের দাবি নিয়ে ফের শিক্ষার্থীদের অবস্থান
রামপুরায় নিরাপদ সড়কের দাবি নিয়ে ফের শিক্ষার্থীদের অবস্থান

নিরাপদ সড়কের দাবি নিয়ে শুক্রবার ফের রাজধানীর রামপুরা ব্রিজে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে ব্রিজের একটি অংশে অবস্থান নেয় কিছু শিক্ষার্থী।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঐ এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

রামপুরা ব্রিজে আজ যারা অবস্থান নিয়েছেন তারা খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী। বিভিন্ন স্লোগান দিয়ে নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য দাবি জানাচ্ছেন তারা। 

Advertisement

এদিকে রামপুরার ঐ এলাকায় প্রচুর পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। শিক্ষার্থীদের আন্দোলন কেন্দ্র করে যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয় সে বিষয়টি নিশ্চিত করার জন্য তাদের মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ১০-১২ জন শিক্ষার্থী রামপুরা ব্রিজে হাতিরঝিল থানার অংশে দাঁড়িয়েছে বলে আমরা জানতে পেরেছি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্রিজের রামপুরা থানার অংশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে রেখেছি। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!