র্যাবের এক বিশেষ অভিযানে গোপালগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রাকিব মিয়া ওরফে ইমন (২২), পিয়াস ফকির (২৬), প্রদীপ বিশ্বাস (২৪), মো. নাহিদ রায়হান (২৪), মো. হেলাল (২৪), তূর্য মোহন্ত (২৬)।
.png)
এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, শনিবার দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।
উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি রাত ৯টা ২৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে দুর্বৃত্তরা। এ ঘটনার বিচার চেয়ে শিক্ষার্থীরা প্রথমে গোলাপগঞ্জ সদর থানা এবং পরে মহাসড়ক অবরোধ করে। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর স্থানীয়রা হামলা চালিয়ে ভাইস চ্যান্সেলরসহ শিক্ষক শিক্ষার্থীদের আহত করলে দ্বিতীয় দিনের মতো তারা সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নেয়।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে টানা আন্দোলন চলছে। শুক্রবার রাত ১১টায় আন্দোলনকারীরা তৃতীয় দিনের কর্মসূচিও ঘোষণা করেছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উদ্যোগে একটি কর্মসূচি হবে।