রাজধানীর উত্তরার দক্ষিণখানের মধুবাগ মাস্টার পাড়ায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
শনিবার (মার্চ ৫) সন্ধ্যার পর মাস্টার পাড়ার ইউনিসের বাড়ির বস্তিতে এ ঘটনা ঘটে।
.png)
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুনঃ রূপগঞ্জে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
তিনি বলেন, সন্ধ্যা ৬ টা ৪৪ মিনিটে আগুন লাগার সংবাদ আসে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে। রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।