ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

অভিনব বুদ্ধি খাটিয়েও রক্ষা পেল না মাদক ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ২০:৪৫, ২৩ মার্চ ২০২২
অভিনব বুদ্ধি খাটিয়েও রক্ষা পেল না মাদক ব্যবসায়ী
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থেকে মাছের চালান থেকে ইয়াবাসহ মো. মাজহারুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

বুধবার ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার দুপুরে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে টেকনাফের মাদক পাচারকারী মো. মাজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় মাছের চালানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 

Advertisement

ডিএনসির এ কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাজহারুল জানায়- টেকনাফ থেকে ২০ হাজার ইয়াবা এনে যাত্রাবাড়ী হয়ে কারওয়ান বাজার এলাকার মাদক ব্যবসায়ী রাসেলের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলো। এমন সময় আমারা তাকে গ্রেফতার করা হয়। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারেও অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: ইয়াবা
লিংক সফলভাবে কপি হয়েছে!