[ রাজধানী ]
ঢাকা কলেজ এলাকায় সংঘর্ষ, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ
ফাইল ছবি
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি থাকা দুই শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী সড়কে অবস্থান করছেন।
সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেলেও, তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
.png)
নিউমার্কেট থানার ডিউটি অফিসার মো. মেহেদি হাসান বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!