খিলক্ষেত থানা এ তথ্য নিশ্চিত করা জানায়, শুক্রবার সকালে নিহত মিম ঐ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টায় একজন পথচারী মিমকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
.png)
আরো পড়ুন>>> রাজধানীতে গাড়ির ধাক্কায় কিশোর নিহত
খিলক্ষেত থানার এসআই সাবরিনা বলেন, ধারণা করা হচ্ছে স্কুটার চালানোর সময় কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়েছে।
তিনি আরো বলেন, মিমের পরিবারের সঙ্গে এরইমধ্যে যোগাযোগ করা হয়েছে। মিমের স্কুটারটিকে কোন গাড়ি ধাক্কায় দিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। তবে এ বিষয়ে কাজ করছে পুলিশ।