শশা খাইয়ে সর্বস্ব লুট করতেন অজ্ঞান পার্টির সদার মনির
ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং অজ্ঞান পার্টির সর্দার মো. মনির ওরফে শশা মনির (৩৫)কে গ্রেফতার করেছে র্যাব।
রোববার সন্ধ্যা ৭টার দিকে তুরাগ থানার দিয়াবাড়ী মেট্রোরেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ।
.png)
শশা মনির গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার রাখাল বুরুজ (পচারিয়া) দাড়িদহ ছয় ঘড়িয়া গ্রামের মো. আবুল কালামের ছেলে। র্যাব বলছে, চলতি পথের যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয়া এক চক্রের ‘সর্দার’ তিনি।
আরো পড়ুন> নিউমার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১’র উত্তরার সদস্যরা জানতে পারে গাইবান্ধার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তুরাগের দিয়াবাড়ী এলাকায় অবস্থান করেছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ঐ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে শশা মনিরকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি হাত ঘড়ি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অজ্ঞান পার্টির সর্দার। তার বাহিনী দীর্ঘদিন যাবৎ শশা, নারিকেল ইত্যাদি বিভিন্ন খাবারের সাথে চেতনাশক ওষুধ প্রয়োগ করে বিভিন্ন গণপরিবহনের যাত্রীদের খাইয়ে সর্বস্ব লুট করতো। সে অজ্ঞান পার্টির গ্রুপের কাছে শশা মনির নামে পরিচিত। তার বিরুদ্ধে গাইবান্ধা, ময়মনসিংহ এবং ঢাকা জেলার বিভিন্ন থানায় হত্যা, অজ্ঞান ও ছিনতাই মামলা রয়েছে।