ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কুর্মিটোলায় সড়ক দুর্ঘটনায় ওষুধ ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৫:৪৯, ২৪ এপ্রিল ২০২২
কুর্মিটোলায় সড়ক দুর্ঘটনায় ওষুধ ব্যবসায়ী নিহত
ফাইল ফটো

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় নাজমুল হক নয়ন (৩২) নামে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন।

শনিবার দিনগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নয়ন নওগাঁ সদর উপজেলার আদর্শ দুর্গাপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

তিনি পরিবার নিয়ে বাড্ডা আদর্শনগর এলাকায় বসবাস করতেন।

Advertisement

ক্যান্টনমেন্ট থানার এসআই আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নাজমুলকে মৃত অবস্থায় পাওয়া যায়। জানা গেছে, উত্তরা-১৩ নম্বর সেক্টর ও গুলশান-১ এ তার দুটি ফার্মেসি রয়েছে। রাতে উত্তরার ফার্মেসি বন্ধ করে গুলশানের ফার্মেসিতে যাচ্ছিলেন তিনি।

এসআই আরো জানান, ধারণা করা হচ্ছে পথে কোনো যানবাহনের ধাক্কায় বা নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। তখন তার মাথায় হেলমেট ছিল না। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!