ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাণীনগরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০২, ২ নভেম্বর ২০১৯
রাণীনগরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে ফারুক আহম্মেদ রাজু নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার চকের ব্রিজের  ঝালঘড়িয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু রাণীনগর সদরের পশ্চিম বালুভরা পোস্ট অফিসপাড়ার ফজলার রহমান মাস্টারের ছেলে। তিনি উপজেলা সদরে মাস্টার লাইব্রেবি অ্যান্ড ভ্যারাইটিজ স্টোর পরিচালনা করতেন।

রাণীনগর রেলওয়ে স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান, বিকেল ৪ টায় ঢাকা থেকে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস রাণীনগর রেলওয়ে স্টেশন পার হয়। পরে স্টেশনের অদূরে ঝালঘড়িয়ায় ব্যবসায়ী রাজুর ট্রেনে কাটা মরদেহ দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়দের খবরে পরিবারের লোকেরা ব্যবসায়ী রাজুর মরদেহ বলে শনাক্ত করে। তবে কিভাবে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে তা কেউ বলতে পারেনি । 

Advertisement

সান্তাহার জিএরপি থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!