বৃহস্পতিবার ভোরে উত্তরা ১৩ নম্বর সেক্টর সিঙ্গারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক তৈয়ব আলী জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বাসিন্দা।
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার (এসআই) সাহিন আল রশিদ ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, সিঙ্গারের মোড় এলাকায় ভোরে প্রাইভেটকার ও সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিচালক তৈয়বের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির যাত্রী ও প্রাইভেটকারচালক।
এ ঘটনার পরপরই দুটি গাড়ি পুলিশ হেফাজতে আছে। মরদেহ এখন ঢামেক হাসপাতাল আছে। হতাহতদের বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।