ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আমরা ডেঙ্গুমুক্ত ঢাকা উপহার দিতে বদ্ধপরিকর: তাপস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৯, ১৬ মে ২০২২
আমরা ডেঙ্গুমুক্ত ঢাকা উপহার দিতে বদ্ধপরিকর: তাপস
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস- ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমরা একসঙ্গে কাজের মাধ্যমে ঢাকাবাসীকে একটি ডেঙ্গুমুক্ত ঢাকা উপহার দিতে বদ্ধপরিকর। মশক নিয়ন্ত্রণে আমরা গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার এগোচ্ছি।

সোমবার বিকেলে নগর ভবনে অনুষ্ঠিত এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় মেয়র বলেন, ২০১৯ সালে ঢাকায় বেশি ডেঙ্গু হয়। এরপর আমরা মশক নিধন কার্যক্রম ঢেলে সাজিয়েছি। এখন আর মৌসুম ভিত্তিক নয়, বরং সারা বছরই আমরা মশক নিধন কার্যক্রম পরিচালনা করছি। আমরা চাই এটাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখতে।

Advertisement

তিনি বলেন, এডিশ মশা বৃদ্ধির মূল কারণ হলো জমা পানি। এটা আমাদের দূর করতে হবে। এ কাজ একার পক্ষে করা সম্ভব না। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে হবে।

শেখ ফজলে নূর তাপস বলেন, এখন আমাদের সবাইকে ভূমিকা পালন করতে হবে। ঢাকাবাসীকে অনুরোধ জানাবো নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে।

 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মেয়র তাপস
লিংক সফলভাবে কপি হয়েছে!