[ রাজধানী ]
রাজধানীতে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু
ফাইল ফটো
রাজধানীর তেজগাঁওয়ে পূর্ব নাখালপাড়ার একটি বাসায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম আনোয়ার হোসেন (৬৫)।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঐ ব্যক্তির মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
আনোয়ার হোসেনের বাড়ি মানিকগঞ্জের সিঙাইর উপজেলার পারিল বলদাধায়। তিনি তেজগাঁও পূর্ব নাখালপাড়ার একটি বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন।
.png)
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আনোয়ারোর বোন শাহিনা আক্তার জানান, সকালে তিনি শুয়ে ছিলেন। হঠাৎ শব্দ শুনে বেলকুনিতে গিয়ে পড়ে থাকতে দেখেন তার ভাই আনোয়ারকে। তিনি নিজে নিজেই গ্রিলের সাথে মাথা আঘাত করতে পারে বলে দাবি করেন তিনি।
তবে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, তার মাথায় একাধিক জখম দেখা গেছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!