[ রাজধানী ]
রাজধানীতে পশুর হাটে ২২ ভেটেরিনারি মেডিকেল টিম
ভেটেরিনারি মেডিকেল টিম- ছবি: সংগৃহীত
রাজধানীতে রোগাক্রান্ত ও কোরবানির অনুপযুক্ত পশু বিক্রি প্রতিরোধে ২২টি ভেটেরিনারি মেডিকেল টিমকে নিয়োজিত করেছে প্রাণিসম্পদ অধিদফতর। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে বৃহস্পতিবার থেকে টিমগুলো কাজ করছে।
সংশ্লিষ্টরা জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন অনুমোদিত পশুর হাটে টিমগুলো কাজ করছে। রোগাক্রান্ত ও কোরবানির অনুপযুক্ত পশু যাতে হাটে ক্রয়-বিক্রয় না হয় সেজন্য মেডিকেল টিম তৎপর রয়েছে।
এছাড়া সারাদেশের কোরবানির হাটে ১ হাজার ৭৩৯টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। একইসঙ্গে একটি বিশেষজ্ঞ ভেটেরিনারি মেডিকেল টিমও কাজ করছে।
.png)
এদিকে, রাজধানীর কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম তদারকি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এজন্য মন্ত্রণালয়ের ৯ জন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তাকে নির্ধারিত পশুর হাটে দায়িত্ব দিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি প্রাণিসম্পদ অধিদফতরের ১২টি মনিটরিং টিমও কোরবানির পশুর হাট তদারকি করবে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!