তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
কাফরুল থানার এসআই ভাস্কর রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
ভাস্কর রায় বলেন, ডিএনসিসির একটি ময়লার ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। চাপা দেওয়ার পর চালক গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনগণ ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলেন।
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম বলেন, ডিএনসিসির গাড়িচাপায় একজন নিহত হয়েছেন। তবে ঐ গাড়ি বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নয়, পরিবহন বিভাগের।