ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পল্টন থেকে মানবপাচারকারী চক্রের সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৪৫, ১৭ জুলাই ২০২২
পল্টন থেকে মানবপাচারকারী চক্রের সদস্য আটক
ফাইল ফটো

ইউরোপে জনশক্তি রফতানির নামে প্রতারণা ও মানবপাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় পাসপোর্ট ও নকল বিএমইটি কার্ড জব্দ করা হয়।

রোববার রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, ইউরোপে জনশক্তি রফতানির নামে প্রতারণা ও মানবপাচারকারী চক্রের একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে পাসপোর্ট ও নকল বিএমইটি কার্ড জব্দ করা হয়।

সোমবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!