রোববার রাত পৌনে ২টায় তাকে ঢামেক হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়।
নবজাতককে হাসপাতালে নিয়ে আসা মো. মানিক মিয়া বলেন, শুক্রবার সকাল সাড়ে ৮টায় মাঠে গরুর জন্য ঘাস কাটতে গেলে কান্নার আওয়াজ শুনতে পাই। গিয়ে দেখি এক নবজাতক মেয়ে শিশু ধানক্ষেতে পড়ে আছে। পরে আমি শিশুটিকে বাড়িতে নিয়ে যাই। এরপরে আমি আর আমার স্ত্রী শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করি। পরে উন্নত চিকিৎসার জন্য রোববার রাতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পরে চিকিৎসক শিশুটিকে ২১১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেছেন।
.png)
মানিক মিয়া আরো জানান, নবজাতকের মাথার ও নাকের কিছু অংশ ইঁদুরে খেয়ে ফেলেছে। এখন ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, চিকিৎসক জানিয়েছেন শিশুটি এখন আগের চেয়ে ভালো আছে। তবে তার পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে।