ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে মদ-ফেনসিডিল-ইয়াবাসহ গ্রেফতার ৬৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫১, ৯ আগস্ট ২০২২
রাজধানীতে মদ-ফেনসিডিল-ইয়াবাসহ গ্রেফতার ৬৫
ফাইল ছবি

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের সময় তাদের থেকে ৩১১৪৯ পিস ইয়াবা, ৩৫ গ্রাম ১৫ পুরিয়া হেরোইন, ৫৩ কেজি ৪১০ গ্রাম ২৫ পুরিয়া গাঁজা, ৫ বোতল ফেনসিডিল, ১০০ বোতল দেশি মদ, ৩০ বোতল বিদেশি মদ ও ১৮টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য জব্দ করা হয়।

Advertisement

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: মাদক
লিংক সফলভাবে কপি হয়েছে!