রোববার রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৯নং সেক্টর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আলো (২৮), শারমীন (২৩), মিম (৩০) এবং রুমা (২৫)।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, ৯ নম্বর সেক্টরের এলাকায় এক ভাড়াটিয়ার ৬ আগস্ট একটি কন্যা সন্তান জন্ম দেন। এর মাস দুয়েক আগে একই ভবনের আরেক ভাড়াটিয়ার একটি কন্যা সন্তান হয়।
.png)
তিনি জানান, রোববার অভিযুক্ত হিজড়ারা ঐ বাসায় গিয়ে দুই নবজাতকের জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বাড়ির লোকজন চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা নবজাতককে নিয়ে যাওয়ার হুমকি দেন। এক পর্যায়ে বাড়ির একজন ৩ হাজার টাকা দিলেও হিজড়ারা বাড়ির দরজা লাথি দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করেন। এ সময় বাসায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
মোহাম্মদ মহসীন আরো জানান, ভুক্তভোগীরা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে তৃতীয় লিঙ্গের চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক পরিবারের দেওয়া ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের নামে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।