ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

চাঞ্চল্যকর সামিনা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২১, ২৩ আগস্ট ২০২২
চাঞ্চল্যকর সামিনা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার
ফাইল ছবি

ঢাকা জেলার ধামরাইয়ের চাঞ্চল্যকর সামিনা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর রহিম ও রোকেয়াকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সোমবার চাঁদপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, ধামরাইয়ের চাঞ্চল্যকর সামিনা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর রহিম ও রোকেয়াকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।  

আরো পড়ুন> খোঁজ মিলেছে কলেজছাত্রী সুকন্যার, মিলল চাঞ্চল্যকর তথ্য

প্রসঙ্গত, সামিনার বিয়ের সময় তার স্বামী জাফরকে ১৬ হাজার টাকা যৌতুক দেওয়ার কথা ছিল। বিয়ের সময় ৬ হাজার টাকা যৌতুক দিতে পারলেও বাকি ১০ হাজার দিতে না পারায় জাফর ও রোকেয়া (ননদ) সামিনাকে প্রায়ই মারধর করতেন।

২০০৫ সালের ৭ জুন সামিনা ননদ রোকেয়ার সৈয়দপুরের বাসায় বেড়াতে গেলে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ঐদিন বেলা ৩টার দিকে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সামিনা।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!