[ রাজধানী ]
অবৈধ হাসপাতাল বন্ধে স্বাস্থ্য অধিদফতরের অভিযান
ফাইল ছবি
ফের ঘোষণা দিয়ে অবৈধ হাসপাতাল বন্ধে রাজধানীতে অভিযানে নেমেছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার দুপুর ১২টা থেকে স্বাস্থ্য অধিদফতর রাজধানীর বকশিবাজার, উত্তরা, চকবাজার, লালবাগ, যাত্রাবাত্রী, কচুক্ষেত ও বনানীতে একযোগে এ অভিযান পরিচালনা করছে।
অভিযান চলাকালে রাজধানীর বকশিবাজার মোড়ে লাইসেন্স না থাকায় ‘খিদমাহ লাইফ কেয়ার’ নামে একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে।
এছাড়া অনুমোদন নবায়ন ছাড়া সেবা দেওয়ায় বনানীর হেয়ার ট্রান্সপ্লান্ট অ্যান্ড কসমেটিক সার্জারি সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
স্বাস্থ্য অধিদফতর
লিংক সফলভাবে কপি হয়েছে!