শুক্রবার রাজধানীর বনানী এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।
এ বিষয়ে মোহাম্মদ সাজিদ আনোয়ার বলেন, প্রতি কিলোমিটারে দুই টাকা ৪৫ পয়সা নির্ধারিত নতুন ভাড়া পরিবহনগুলো নিচ্ছে কি না, তা তদারকি করতে সকাল থেকে বনানী এলাকায় আমরা অভিযান পরিচালনা করছি। ৩ নম্বর পরিবহনের বাসটি নির্ধারিত ভাড়া থেকে যাত্রীপ্রতি পাঁচ টাকা করে বেশি ভাড়া নেয়ায় আইন অনুযায়ী ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
.png)
জ্বালানি তেলে দাম কমানোর পর বুধবার ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ২০ পয়সার জায়গায় ২ টাকা ১৫ পয়সা করা হলো। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৫০ পয়সার জায়গায় ২ টাকা ৪৫ পয়সা করা হলো।