মামলার পরিপ্রেক্ষিতে বুধবার রাতে অভিযান চালিয়ে দক্ষিণখান থানার শিয়ালডাঙ্গা ও কাওলা থেকে জিনের বাদশাসহ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের সিরিয়াস ক্রাইম ইউনিট।
গ্রেফতাররা হলো- নেছার উল্ল্যাহ (২২) ও মো. আমান উল্ল্যাহ (২৮)।
.png)
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান।
তিনি বলেন, বিজ্ঞাপন দেখে বিভিন্ন লোকজন প্রলুব্ধ হন। সব সমস্যা সমাধান করতে পারে- এমন বিজ্ঞাপনে দেওয়া ফোন নম্বর দেখে বাদীর মা যিনি জর্ডান প্রবাসী, তিনি কল দিয়ে জানতে চান পাওনা টাকা আদায় করে দিতে পারবেন কি না। জিনের বাদশাহ চক্রের সদস্যরা পারবেন বলে মিথ্যা আশ্বাস দেন। পরে প্রলোভন দেখিয়ে বিভিন্ন কৌশলে তার কাছ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নেন।
তিনি আরো বলেন, এ দুই প্রতারক জিনের বাদশা পরিচয় দিয়ে অসংখ্য লোকের কাছ থেকে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছেন। এ চক্রের অন্য সদস্যদের তথ্য সংগ্রহ ও গ্রেফতারে কার্যক্রম অব্যাহত রয়েছে।