[ রাজধানী ]
ঢাকা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
ঢাকা কলেজ (সংগৃহীত)
ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের খবর পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের খবর পাওয়া যায়।
জানা গেছে, আগের ঘটনাকে কেন্দ্র করে কলেজের দক্ষিণায়ন হলের ২০৬ এর শিক্ষার্থী আল আমিন শিকদারকে একা পেয়ে নর্থ ব্লকের কয়েকজন অতর্কিত হামলা করে মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নেয়।
এ ঘটনাকে কেন্দ্র করে সাউথ ব্লক ও নর্থ ব্লক সংঘর্ষে জড়িয়ে পড়ে। আল আমিনকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, রাতে হোস্টেলের দুই ব্লকের মধ্যে সমস্যা হয়েছে বলে শুনেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। হল প্রভোস্টরা ছাত্রদেরকে হলের ভেতরে প্রবেশ করিয়ে তালা দিয়েছে। আগামীকাল (রোববার) সকালে কলেজে গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করব। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এএইচএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!