সোমবার দুপুরে বনানীর শেরাটন হোটেলে বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) কর্তৃক আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ডিএনসিসি মেয়র বলেন, আমি এরই মধ্যে কয়েকটি স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। তারা এ বিষয়ে একমত পোষণ করেছেন। শিক্ষার্থীরা সবাই মিলে স্কুল বাসে যাওয়া-আসা করলে তারা আনন্দে পাবে এবং শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হবে।
.png)
তিনি বলেন, আমরা বাচ্চাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। স্কুল বাসগুলোতে সিসি ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার করে বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে পরিবেশবান্ধব বৈদ্যুতিক স্কুল বাস চালু করার জন্যও আমরা কাজ শুরু করেছি।
বিজিসিসিআই এর সহ-সভাপতি সিভাস্টিয়ান গ্রো-এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জলবায়ু বিজ্ঞানী এবং গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক ড. সালিমুল হক, বিজিসিসিআই'র সিনিয়র সহ-সভাপতি তরুন পাটোয়ারী প্রমুখ।