অভিযানে দুই শতাধিক হকার উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে তোলা ১৪টি অস্থায়ী দোকানের বিরুদ্ধে ১৪টি মামলা এবং ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে তৃতীয় দিনের মতো এ অভিযান পরিচালনা করা হয়।
.png)
অভিযান প্রসঙ্গে ডিএসসিসি সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান বলেন, পদ্মাসেতুমুখী ও সেতু ব্যবহার করে ঢাকায় আসগত যানবাহনগুলো যেন মেয়র হানিফ ফ্লাইওভারসহ অত্র এলাকায় সহজেই চলাচল করতে পারে এবং জনসাধারণের চলাফেরা যেন নির্বিঘ্ন রাখা যায়, সেজন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের ঘোষিত গুলিস্তান রেড জোনে আমাদের এ উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. এনামুল হক ও ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন উপস্থিত ছিলেন।