[ রাজধানী ]
রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি প্রতীকী
রাজধানীর রামপুরা থানা এলাকায় মৃত সৈয়দ আরিফ আহমেদ নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আরিফ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শনিবার বিকেল ৪টার দিকে ২১৯/২ পূর্ব রামপুরার বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় আরিফের লাশ উদ্ধার করা হয়।
রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে কেন আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনো কিছু জানতে পারিনি।
.png)
তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!