ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রামপুরা সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৯, ২২ সেপ্টেম্বর ২০২২
রামপুরা সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস
ফাইল ছবি

রাজধানীর রামপুরা সুপার মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

বৃহস্পতিবার ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পশ্চিম রামপুরায় অবস্থিত রামপুরা সুপার মার্কেটের চারতলা ভবনের উপরের তলায় খান বস্ত্র বিতানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। পরে তিন ইউনিটের চেষ্টায় সকাল পৌনে ৮টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ নেই।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!