ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

‘ডেঙ্গু-ম্যালেরিয়া’র প্রকোপে ইনার হুইল ক্লাবের অনুষ্ঠান

রাজধানী ডেস্ক
প্রকাশিত: ১২:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০২২
‘ডেঙ্গু-ম্যালেরিয়া’র প্রকোপে ইনার হুইল ক্লাবের অনুষ্ঠান
‘ইনার হুইল ক্লাব অব ধানমন্ডি ৩২৮’

সাম্প্রতিক সময়ে রাজধানী’সহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু-ম্যালেরিয়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। যা নিয়ন্ত্রণ সরকারের পাশাপাশি দেশের বিভিন্ন সচেতন মূলক সংস্থা-ক্লাব কাজ করছে। তার ভেতর অন্যতম ‘ইনার হুইল ক্লাব অব ধানমন্ডি ৩২৮’।

ক্লাবটি বৃহস্পতিবার দুপুরে (২২ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন রাস্তায় রাস্তায় ব্যানার-পোস্টার নিয়ে জনগণের স্বাস্থ্য সচেতন থাকার বিষয়ে এগিয়ে আসেন। ‘ইনার হুইল ক্লাব অব ধানমন্ডি ৩২৮’ সবসময় সমাজ সচেতন মূলক কাজে বিশ্বাসী। তারা একদিকে যেমন দুস্থ মানবতার সেবায় নিয়োজিত, অন্যদিকে সমাজ সচেতনমূলক কাজগুলোকেও প্রাধান্য দিয়ে থাকে।

এই সম্পর্কে ক্লাবের প্রেসিডেন্ট হাসিনা ইসলাম ডেইলি বাংলাদেশকে বলেন, ‘আমরা চেষ্টা করি দুস্থ মানুষের পাশাপাশি সমাজ সচেতনমূলক কাজগুলোকে এগিয়ে আনতে। রাস্তা-ঘাটের বিভিন্ন স্থানে,বাসার ছাদে, বিভিন্ন কিছুতে পানি জবে থাকতে। এখান থেকেই মশার লার্ভা জন্ম নেয়। একটু সচেতন হলেই আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারি।’

Advertisement

সচেতনমূলক কার্যক্রম অনুষ্ঠিত

তিনি আরও বলেন, ‘রাজধানীর বিভিন্ন রাস্তায় রাস্তায় ব্যানার-পোস্টার নিয়ে সাধারণ মানুষদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি ডেঙ্গু-ম্যালেরিয়া থেকে নিজেদের কি ভাবে সুরক্ষিত রাখা যায়। আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও এগিয়ে যাবে।’

উল্লেখ্য, ‘ইনার হুইল ক্লাব অব ধানমন্ডি ৩২৮’ একটি সমাজ উন্নয়নমূলক সংগঠন। তারা প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক ও সচেতনমূলক কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!