ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পরকীয়ার জেরে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা, স্বামী ও প্রেমিকা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০১, ২৭ সেপ্টেম্বর ২০২২
পরকীয়ার জেরে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা, স্বামী ও প্রেমিকা গ্রেফতার
ফাইল ফটো

রাজধানীর তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়ায় স্ত্রীকে বিষপানে হত্যার ঘটনায় স্বামী ও প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ। 

স্বামী সালামকে রাজশাহীর গোদাগাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা-পুলিশ। আর প্রেমিকা শিরিনকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সকালে তেজগাঁও বিভাগের ডিসি আজিমুল হক তার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসামিদের গ্রেফতারের এ কথা জানায়।

Advertisement

তিনি বলেন, পরকীয়ার কারণে স্ত্রী স্মৃতিকে সরিয়ে দিতে দুধের সঙ্গে বিষ মেশায় সালাম ও শিরিন। স্মৃতিকে বিয়ের অনেক আগ থেকে তাদের মধ্যে সম্পর্ক ছিল। কোনো এক কারণে বিয়ে না হলেও বিয়ের পর তাদের যোগাযোগ ছিল। 

একই সঙ্গে সালাম ও শিরিন দুজন একই বিস্কুট কারখানায় কাজ করে আসছিল। হত্যার ঘটনায় ভণ্ড জিন বৃষ্টিকেও আটকের কথা জানায় পুলিশ। বৃষ্টির কাছ থেকে দুধ পড়া আনে আসামিরা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বিষপান
লিংক সফলভাবে কপি হয়েছে!