ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে চোরাই মোবাইল উদ্ধার, গ্রেফতার ১১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৭, ৭ অক্টোবর ২০২২
রাজধানীতে চোরাই মোবাইল উদ্ধার, গ্রেফতার ১১
উদ্ধার করা মোবাইল। ছবি: সংগৃহীত

রাজধানীসহ আশেপাশের এলাকায় মোবাইল চোরচক্রের মূলহোতাসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় এক হাজার চোরাই মোবাইল, ৪৮টি ট্যাব ও ১ হাজার ১৭০টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৩ জানায়, রাজধানীর শাহবাগ, যাত্রাবাড়ী এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে মোবাইল চোরচক্রের মূলহোতাসহ এদের গ্রেফতার করা হয়। 

Advertisement

এরা হলেন- মো. আলম (৩২), মো. ওয়ারিশ মিয়া (৩৮), মো. মামুন (৩২), মো. ইমরান (২৪), মো. আবু হানিফ হাওলাদার (৩২), মো. সাইদুর রহমান (৪০), মো. রতন উল্লা (৩০), মো. বাপ্পি (২৪), আব্দুল রাজ্জাক (৬০), মো. মিজান (৪৭) ও মো. সজিব কাজী (৩২)।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহবাগ, যাত্রাবাড়ী এবং সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেফতার করে র‌্যাব-৩। 

গ্রেফতারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে  তৎপর রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!