ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে আবারো গলাকাটা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৩, ৭ অক্টোবর ২০২২
নারায়ণগঞ্জে আবারো গলাকাটা লাশ উদ্ধার
উদ্ধারকৃত লাশ-প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে আবারো এক অটোরিকশা (ইজিবাইক) চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত অটোরিকশা (ইজিবাইক) চালকের নাম মো. সুজন মিয়া। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজির শাহী মসজিদ এলাকায় মনসুর মাস্টারের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

নারায়ণগঞ্জে গত পাঁচ দিনে এ নিয়ে দুইজন ইজিবাইক চালকের লাশ উদ্ধার করলো পুলিশ। এর আগে, রোববার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার মিশুক চালক কায়েসের লাশ উদ্ধার করে পুলিশ।

Advertisement

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, বৃহস্পতিবার গভীর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা সুজন মিয়াকে হত্যা করে পালিয়ে যায়। এ সময় নিহতের পাশে একটি অটোরিকশা (ইজিবাইক) ছিল। সে বিষয়েও আমরা খোঁজ নিচ্ছি। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!