রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গত ১৯ জুলাই থেকে প্রতিদিনই লোডশেডিং চলছে। সরকারের নির্দেশনা অনুযায়ী, দেশের বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকাও প্রকাশ করে আসছে।
শনিবার (১৫ অক্টোবর) একই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম। চলবে রাত ১২টা পর্যন্ত।
.png)
রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায় কখন লোডশেডিং করবে, সে তালিকা জানিয়ে দিয়েছে। তবে আজ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এলাকায় লোডশেডিং হবে না।
ডেসকোর লিংকে ক্লিক করে একনজরে দেখে নিন আজ রাজধানীর কোথায় কখন লোডশেডিং।