ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মেয়ের বৌভাত শেষে ফিরছিলেন বাড়ি, সিগারেট কেনাই কাল হলো বৃদ্ধের 

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২১:৪৫, ৫ নভেম্বর ২০২২
মেয়ের বৌভাত শেষে ফিরছিলেন বাড়ি, সিগারেট কেনাই কাল হলো বৃদ্ধের 
ফাইল ফটো

রাজধানীর টিকাটুলি এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় আব্দুল মোতালেব (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

শনিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আব্দুল মোতালেব বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। তিনি সিগারেট কিনতে গিয়ে  এ দুর্ঘটনার কবলে পড়েন।

দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

নিহত আব্দুল মোতালেবের ভাতিজা সজিব বলেন, আমাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার পাকুন্দা নামাপাড়া এলাকায়। আমার চাচা একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী। গতকাল (শুক্রবার) আমার চাচাতো বোনের বিয়ে হয়। আজ টিকাটুলি এলাকায় মেয়ের বৌভাত শেষে আমার চাচা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। 

পরে যানজটে গাড়ি থেকে নেমে সিগারেট কিনে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!