ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ই-টিকিটিংয়ে মিরপুরের ৩০ কোম্পানির বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪২, ১২ নভেম্বর ২০২২
ই-টিকিটিংয়ে মিরপুরের ৩০ কোম্পানির বাস
রাজধানীর গণপরিবহনে ই-টিকিটিং পদ্ধতি চালু বিষয়ক সংবাদ সম্মেলনে কথা বলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ- ছবি: সংগৃহীত

ই-টিকিটিংয়ের আওতায় আসছে রাজধানীর মিরপুরের ৩০টি কোম্পানির বাস। রোববার থেকেই চালু হচ্ছে এ ব্যবস্থা।

শনিবার রাজধানীর ইস্কাটনে ‘রাজধানী ঢাকার গণপরিবহনে ই-টিকিটিং পদ্ধতি চালু’ বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

তিনি বলেন, ২০২৩ সালের ৩১ জানুয়ারি থেকে ঢাকা শহরে চলাচলকারী ৬০টি কোম্পানির বাস এবং ২৮ ফেব্রুয়ারি থেকে ঢাকা ও ঢাকা শহরতলীর ৯৭টি কোম্পানির বাস ই-টিকিটিংয়ের আওতায় চলাচল করবে।

Advertisement

এনায়েত উল্লাহ বলেন, ই-টিকিটিংয়ে অসম প্রতিযোগিতা থাকবে না। চুক্তিভিত্তিক গাড়ি চলাচল বন্ধ হবে। পরিবহন শ্রমিকরা বেতন সিস্টেমের আওতায় চলে আসবেন। সবাইকে ই-টিকিটিংয়ের আওতায় আসতে হবে।

যত্রতত্র গাড়ি থামানো এবং প্রতিযোগিতা বন্ধে সেন্ট্রাল মনিটরিং সেল গঠন করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!