ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]
নারীকে টেনে-হিঁচড়ে মারল গাড়ি

জানা গেলো নারীকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া ব্যক্তির আসল পরিচয়

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:৪০, ২ ডিসেম্বর ২০২২
জানা গেলো নারীকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া ব্যক্তির আসল পরিচয়
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী নিহত হয়েছেন। শাহবাগ জাদুঘরের সামনে থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে টেনে-হিঁচড়ে নীলক্ষেত মোড় পর্যন্ত নিয়ে যায়।

শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নারীর রুবিনা আক্তার (৫৫) রাজধানীর তেজগাঁওয়ের বাসিন্দা। তার বোনজামাই নুরুল আমিন বলেন, রুবিনা আক্তার আমার সঙ্গে মোটরসাইকেলযোগে তেজগাঁওয়ের বাসা থেকে তার বোনের বাসা হাজারীবাগে যাচ্ছিলেন।

Advertisement

তিনি আরো বলেন, আমি পেছন থেকে প্রাইভেটকারের চালককে ডাকতে ডাকতে এক কিলোমিটার চলে আসি। কিন্তু চালক গাড়ি থামাননি। পরে নীলক্ষেত মোড় এলাকায় আসলে আশপাশের লোকজন গতিরোধ করে চালককে গণধোলাই দেয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় রুবিনা আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, ঐ প্রাইভেটকারটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক জাফর শাহর। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। এ ঘটনায় উত্তেজিত জনতা গাড়িচালককে গণপিটুনি দেয় এবং গাড়িটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ এসে চালককে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারব।

এ বিষয়ে শাহবাগ থানার বাবুপুরা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আরিফ হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে আসি এবং একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মোটরসাইকেলে থাকা ঐ নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত জাফর শাহ নামে এক ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!