ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

পলাতক দুই জঙ্গিকে ধরতেই বনানীতে অভিযান: পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:৩৯, ৩ ডিসেম্বর ২০২২
পলাতক দুই জঙ্গিকে ধরতেই বনানীতে অভিযান: পুলিশ
ছবি: সংগৃহীত

ঢাকার আদালত পাড়া থেকে ছিনতাইকৃত জঙ্গি ও সহযোগীদের ধরতে বনানীতে হোটেলে এবং মেসে অভিযান চালানো হচ্ছে। শনিবার রাত ১০ টা ২০ মিনিট থেকে ঐ এলাকায় অভিযান শুরু হয়।

 বনানী থানার ওসি নূরে আজম মিয়া সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

নূরে আজম মিয়া বলেন, আদালত থেকে পালানো জঙ্গি ও তাদের অনুসারীরা বনানীতে রয়েছে বলে সুনির্দিষ্ট তথ্য পেয়েছি। এ তথ্যের ভিত্তিতে বনানীর কাকলি এলাকার হোটেল এবং মেসে অভিযান পরিচালনা করছি।

অভিযানে কেউ আটক হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে ওসি নুরে আজম মিয়া বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে এ বিষয়ে বলা যাবে।

এদিকে এ অভিযান শুরু হলেও সাড়ে ১০টা পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর জানাতে পারেনি পুলিশ।
 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!