ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ভাষানটেকে ঠিকাদারকে দুর্বৃত্তদের গুলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:২৮, ২ জানুয়ারি ২০২৩
ভাষানটেকে ঠিকাদারকে দুর্বৃত্তদের গুলি
ফাইল ছবি

রাজধানীর মিরপুরে ভাষানটেক এলাকায় মো. হোসেন আলী নামে ৬০ বছর বয়সী এক ঠিকাদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় আলীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরো একজন।

রোববার রাত সোয়া ৮টার দিকে উত্তর ভাষানটেকে হোসেন আলীর অফিসের ভেতর এ ঘটনা ঘটে। আহত অপরজন তার কর্মচারী অন্তর।

আহত আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঠিকাদারি ছাড়াও ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি সংঘের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।

Advertisement

আলীর অফিস সহকারী শফিকুল ইসলাম রিপন জানান, রাতে ১০-১২ জনসহ নিজ কার্যালয়ে কাজ করছিলেন আলী। এ সময় আলীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে ১৫-২০ জনের মুখোশধারী একটি দল। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তাদের ঠেকাতে গিয়ে আহত হন অন্তর।

রিপন জানান, পাঁচ মিনিটের মধ্যে ৮-১০ রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। পরে আলীকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, আলীর দুই পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। দুটি গুলি তার পায়ে লেগেছে। তিনি জরুরি বিভাগে ভর্তি রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!