ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শীতে জবুথবু ঢাকাবাসীকে স্বস্তি দিলো সূর্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১১, ৯ জানুয়ারি ২০২৩
শীতে জবুথবু ঢাকাবাসীকে স্বস্তি দিলো সূর্য
ছবি: সংগৃহীত

গত সপ্তাহ থেকেই তীব্র শীত আর ঘন কুয়াশায় ঢাকা ছিল রাজধানী। এমন কনকনে ঠাণ্ডায় জবুথবু অনেকদিন হয়নি ঢাকাবাসী। শীতে কাবু হওয়ার বেশ কয়েকদিন পর নগরীতে দেখা গেল সূর্যের আলো।

তবে কনকনে শীতের পরিস্থিতি বদলে যাচ্ছে ঢাকায়। গতকাল (রোববার) দুপুরে রোদের দেখা মিলেছিল। শুক্রবারও দুপুরের দিকে ঘন কুয়াশার আড়াল সরিয়ে সূর্য হেসেছিল আকাশে। তাই দিনের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠেছে।

সোমবার ঢাকার সকাল ছিল কুয়াশামুক্ত। ঘন নীলাকাশে ঝলমল করছে শেষ পৌষের সূর্য। বিভিন্ন স্থানে অনেককে রোদ পোহাতে দেখা গেছে।

Advertisement

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মূলত ঘন কুয়াশার কারণে সূর্য না ওঠায় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে গিয়ে তীব্র শীত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঢাকায় দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। যদিও রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। ঢাকায় এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে কম তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, গতকাল যা ছিল ১২ দশমিক ৩। রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!