ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
[ রাজধানী ]
গুলশানে স্পা সেন্টারে অভিযান, ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু
ফাইল ফটো
রাজধানীর গুলশানে আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম বন্ধে বুধবার অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ সময় গুলশান ২ এর ৪৭ নম্বর রোডের একটি বাড়িতে অবৈধ স্পা সেন্টারের সন্ধান পাওয়া যায়। সেখানে অভিযান চালাতে গেলে দুই তরুণী ছাদ থেকে লাফিয়ে পড়েন। এর মধ্যে একজনের মৃত্যু হয়। ঐ স্পা সেন্টার থেকে পরে সাতজনকে আটক করা হয়।
এসব বিষয় নিশ্চিত করেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুর রহমান বলেন, ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ঐ স্পা সেন্টার থেকে সাতজনকে আটক করে সন্ধ্যায় থানায় হস্তান্তর করেছে। আটক হওয়াদের বিরুদ্ধে দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ডিএনসিসির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ছাদ থেকে পড়ে মারা যাওয়া তরুণীর নাম ফারজানা (১৯)। তার বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা এলাকায়। আহত আরো এক তরুণী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার নাম জানা যায়নি।
ফারজানার স্বামী জাহিদ হাসান বলেন, আমাদের বাসা খিলক্ষেত এলাকায়। গুলশানে একটি বিউটি পার্লারে কাজ করেন আমার স্ত্রী। সেখানে মোবাইল কোর্টের অভিযান চলছে শুনে ভয় পেয়ে সে ছাদ থেকে লাফিয়ে পড়ে।
আপনার স্ত্রী কোন পার্লারে কাজ করতেন জানতে চাইলে তিনি বলেন, আজ প্রথম সে কাজে গেছে, আমি বিষয়টি জানি না।
ডেইলি-বাংলাদেশ/এমএস/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!