সোমবার এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিন মোল্লা তিন আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সৈয়দ মোস্তফা রেজা নূর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, রোববার বিকেলে আরিফ নামে এক যুবক গুলশান ডিএনসিসি মার্কেটের হাবিবের বিকাশের দোকানে যান। সেখানে গিয়ে বেশ কয়েকটি নম্বরে ৭৫ হাজার টাকা পাঠানোর কথা বলেন। আরিফের কথা অনুযায়ী হাবিব নির্দিষ্ট নম্বরগুলোতে টাকা পাঠান। পরে আরিফের কাছে সেই টাকা চাওয়া হলে তিনি টাকা না দিয়ে টালবাহানা শুরু করেন।
.png)
আরিফ টাকা না দেওয়ায় আশপাশের ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে হাবিব তাকে আটক করেন। আটক অবস্থায় আরিফ তার সহযোগীদের বিষয়টি জানান। এরপর তার ৫ সহযোগী টিপু, হুমায়ুন, অহিদুল ইসলাম মিন্টু ও শরিফ ঘটনাস্থলে যান। তারা বিভিন্নভাবে আরিফকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করেন। কিন্তু টাকা পরিশোধ না করায় তাকে ছাড়তে চাননি হাবিব। এতে ঘটনাস্থলে আতঙ্ক সৃষ্টি করে আরিফকে নিয়ে যাওয়ার জন্য অহিদুল ইসলাম মিন্টু ফাঁকা গুলি ছোঁড়েন। ঐ সময় ঘটনাস্থলে থাকা পথচারী আমিনুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন আহত ব্যক্তি।