র্যাব-৩ সূত্র জানিয়েছে, ২০০৫ সালে বন্ধু রাজুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেফতার শামীম শেখ। জমি এবং বাড়ির সীমানা নিয়ে কোন্দল ও তর্ক-বিতর্কের এক পর্যায়ে নিহত রাজু গ্রেফতার শামীমকে আঘাত করে। পরে শামীম সুস্থ হয়ে রাজুকে হত্যার পরিকল্পনা করে। সে অনুযায়ী সুযোগ খুঁজতে থাকে শামীম।
এক পর্যায়ে সুযোগ বুঝে পরিকল্পনা মোতাবেক শামীম ও তার ছয় সহযোগী মিলে রাজুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নড়াগাতি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার আসামি শামীম শেখ এবং তার ছয় সহযোগীকে আইনশৃঙ্খলা বাহিনী একে একে গ্রেফতার করে।
.png)
জানা যায়, হত্যা মামলায় গ্রেফতার হওয়ার তিন মাস পর শামীম জামিনে মুক্তি পান। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের জুলাই মাসে আদালত এ মামলার সব আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।