এর আগে বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন— মো. নাসিবুর রহমান ওরফে নাসিব ও মো.সাজিদুল ইসলাম ওরফে পলাশ।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার কামরাঙ্গীরচর থানার লোহার ব্রিজের দক্ষিণ এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
.png)
পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, গ্রেফতার হওয়া মো. নাসিবুর রহমানের বিরুদ্ধে চট্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। এবার ইয়াবাসহ গ্রেফতার হওয়ায় আরো একটি মামলা যুক্ত হলো।